top of page

শ্যামাপ্রসাদের মৃত্যুর যখন সবেমাত্র তেইশ বছর পূর্ণ হয়েছে, সেই সময়, আমার পরিচয়ের সুযোগ হয় শ্যামাপ্রসাদের পরের ভাই পর্যটক উমাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে। আমার সৌভাগ্য আমি তাঁর সঘন স্নেহ সান্নিধ্য লাভ করেছিলাম। তাঁর কাছেই আমার শোনা, তাঁর মেজদাদা শ্যামাপ্রসাদের অস্বাভাবিক ও রহস্যময় মৃত্যুর প্রকৃত কারণ। উমাপ্রসাদ মেজদাদার মৃত্যুর অব্যবহিত পরে তাঁর জননী যোগমায়া দেবীর জবানীতে লেখা— ‘Syama Prasad Mookerjee : His Death in Detention, A case for Enquiry, Calcutta 1953’ বইটি প্রকাশ করেন। সেকালে ছাপা হয়েছিল ৫০ হাজার কপি। তাঁরা এই বই বিনামূল্যে সমগ্র ভারতে বিলি করেন, যাতে দেশবাসী শ্যামাপ্রসাদের মৃত্যুর প্রকৃত তথ্য ও কারণগুলি জানতে পারেন।

 

অনাথবন্ধু চট্টোপাধ্যায়ের জন্ম ও পড়াশোনা পশ্চিমবঙ্গে। স্নাতকোত্তর (বাংলা) বর্ধমান বিশ্ববিদ্যালয় এবং পিএইচডি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে। বড় হয়ে ওঠা বিহারের (ঝাড়খণ্ড) মধুপুরে। পেশায় অধ্যাপক। কবিতা রচনা ও প্রকাশের মাধ্যমে সাহিত্য চর্চার সূত্রপাত। মধুপুরে বসবাসের সুবাদে তাঁর পশ্চিম প্রীতি নানা সময়ে লেখার বিষয় হয়ে উঠেছে। সাপ্তাহিক ‘দেশ’-এ প্রকাশিত প্রচ্ছদ নিবন্ধ ও পরে ধারাবাহিক রচনা ‘ছুটির নিমন্ত্রণে’ জনপ্রিয়তার তুঙ্গ-স্পর্ষ করে। এই সম্পর্কিত তাঁর এই গ্রন্থ— ‘ছুটির নিমন্ত্রণে পশ্চিম’। লেখকের জীবনে পরিবর্তন আসে পর্যটক উমাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্নেহ সান্নিধ্যে ও তাঁর সঙ্গে হিমালয়  ভ্রমণে। সেই সূত্রেই উমাপ্রসাদের একাধিক গ্রন্থের সম্পাদনা তাঁর। ন্যাশনাল বুক ট্রাস্ট থেকে সম্পাদিত ও একাধিক মৌলিক গ্রন্থের প্রকাশ। হে সুন্দর হে প্রিয়, মহাজীবন শ্যামাপ্রসাদ, বাংলা গদ্যে প্রথম ভ্রমণ, ক্যালেন্ডারের মেয়ে, ভূতের গোলাম আমরা, উমাপ্রসাদের ভ্রমণ সাহিত্য: অন্তর চর্চা, অবেলায় যদি এসেছ— প্রায় চল্লিশটি গ্রন্থ প্রকাশিত। কবিতা, ছোটগল্প, উপন্যাস, প্রবন্ধ, ভ্রমণ কাহিনি লেখার পাশাপাশি জীবনের স্থির বিশ্বাস— ‘পথে চলাই সেই তো তোমায় পাওয়া’।

নিঃসঙ্গ নির্বাসনে শ্যামাপ্রসাদের মৃত্যু

SKU: 978-93-49288-99-7
₹500.00 Regular Price
₹450.00Sale Price
Quantity
    bottom of page