top of page

শৈলজারঞ্জন মজুমদার এবং শান্তিদেব ঘোষ ছিলেন একাধারে স্বরলিপিকার, শিল্পী, শিক্ষক এবং রবীন্দ্রসঙ্গীত জগতের পথিকৃৎ। এছাড়াও আশ্রমকন্যা কণিকা বন্দ্যোপাধ্যায়,সূচিত্রা মিত্র, মায়া সেন-সহ আরও বহু প্রণম্য ব্যক্তিত্ব যাঁদের-কেও রবীন্দ্রসঙ্গীত জগতের পথিকৃৎ বলা চলে। কারণ তাঁদের গান শুনেই আমরা রবীন্দ্রসঙ্গীত-কে ভালবাসতে শিখেছি। সেইসব ঘরানার উত্তরসূরী কয়েকজন শিল্পী এবং শিক্ষক আজও আমাদের মধ্যে আছেন। তেমন একজন হলেন আশিস ভট্টাচার্য। প্রণম্য, শ্রদ্ধেয় এবং রবীন্দ্রসঙ্গীত জগতের প্রাতস্মরণীয় শিল্পীদের কন্ঠে বেশ কিছু সুরান্তর পাঠান্তর এবং ছন্দান্তর আমরা পাই, যেগুলোর স্বরলিপি আজও প্রকাশিত হয়নি। সেইসব রেকর্ড শুনে তাঁদের গাওয়া সুরকে আকারমাত্রিক স্বরলিপির রূপ দেবার চেষ্টা করা হয়েছে এই বইটিতে। ভবিষ্যত প্রজন্মের শিক্ষার্থীদের কথা ভেবেই মূলত এই কাজটি করা।

রবীন্দ্রগানের জ‌নপ্রিয় রূপান্তর : রেকর্ড থেকে স্বরলিপি

SKU: RABISAG26
₹750.00Price
Quantity
Your order is scheduled for shipment by the third week of March
    bottom of page