আমাদের চারপাশে এমন অনেক কাণ্ডকারখানা ঘটে চলে প্রতিনিয়ত, বুদ্ধি দিয়ে যার ব্যাখ্যা করা চলে না। অথবা আমরাই চাই না যুক্তিগ্রাহ্য কোনও সলিউশন। এমন কিছু ছোটগল্পের সংকলন এই গ্রন্থটি যার পাতায় পাতায় ছড়িয়ে আছে চকোর হয়ে জোছনা পান করতে যাওয়া ছোট্ট ছেলের কথা অথবা একঝাঁক হাঁস নিয়ে সারা গ্রাম ছুটে বেড়ানো একটি অলীক মেয়ের গল্প। দাদুর হাত ধরে জঙ্গলের পথে হেঁটে যাওয়া নাতির কোপাই নদীর ধারে দেখা অলৌকিক দৃশ্য কিম্বা রুগ্ন বালকের জানলা গলে গাছের সঙ্গে বন্ধু হয়ে চলে যাওয়ার ঘটনা। অলৌকিক গল্পের এ এক অন্যমাত্রার ছোটগল্প সংকলন অঙ্কন রায়ের কলমে।
অলৌকিক
SKU: 978-93-49288-67-6
₹250.00 Regular Price
₹225.00Sale Price




