পাগলামির আঁচড় কিছু টিকে থাক। একটা দাগ থাকুক পাঠকের মনে। এসব আঁচড়ের বড় গুন এগুলো ঠিক একমুখী নয়। আঁচড়েও বেশ ধার রয়েছে। পাহাড়ী গ্রাম, আদিবাসী জীবনযাত্রা, দাম্পত্য জীবন, বা আটপৌরে টেঁকোমানুষের কাটাছেঁড়া কথা- এ যেন জীবনের মশলামুড়ি। টক, ঝাল, নুন- লঙ্কা মেশানো এসব আঁচড় তো আমাদেরই মনের কথা, গল্পের আকারে সেসব ঠোঙাতে মেখে আমাদের দিকে এগিয়ে দেন। আর আমরা ট্রেনের জানালা দিয়ে শহরতলির ধোঁয়াছবি দেখতে দেখতে আনমনে সেই মশলামুড়ি চিবোতে থাকি। এখানেই বোধহয় সার্থকের সার্থকতা।
আঁচড়
SKU: 978-93-49288-33-1
₹350.00 Regular Price
₹315.00Sale Price




