একমাত্র স্বপ্নের ভেতরেই জীবনে ছুঁতে পারি আমি। এমন প্রিয় মানুষদের ছুঁতে পারি যাদের বাস্তবে আর পারি না। আমার সমস্ত আনন্দ, বেদনা, সুখ, ক্রোধ সমস্তকিছুই প্রকাশ এখন স্বপ্নের ভেতরেই অনায়াসে পারি। জেগে উঠে বুঝি কেউ একজন আলখাল্লা জড়িয়ে দিল আমার অস্তিত্বের উপরে। তবে লেখার মধ্যেও এমন এক স্বপ্নের ভেতর প্রবেশ করতে পারি। তখন ঘুমের প্রয়োজন হয় না। বয়সের সঙ্গে সঙ্গে গোটা পৃথিবী আমার কাছ থেকে কেড়ে নিয়েছে কোনওকিছু স্পর্শের ক্ষমতা। বদলে ভিক্ষের মতো রেখে গেছে কিছু লেখা।
উপত্যকা
SKU: 978-93-49288-97-3
₹250.00 Regular Price
₹225.00Sale Price




