top of page

কবির কবিতায় শ্যাওলা গন্ধে জং-পড়া লোকাল ট্রেনের পলকাটা জানালা পেরিয়ে কলকাতা ধরা পড়ে শুধুই এক মলাট অভিযোগে। নস্টালজিয়া ধরে রাখে অথচ বর্তমান ঘিরে শুধুই অপচয় আর ক্ষয়াটে ঠোনা-মারা কথা। এ শহরে আসে যায় অগুন্তি ঢেউ। নোঙর ফেলে খানিক মুখঝামটা বা মায়ের শাড়িতে হলুদ-লাগা আঁচলকে ঘিরে মুখব্যদান। তবু এ শহরকে ফেলে থাকা যায় না। এ শহরকে ছেড়ে এলেও ভুলে থাকা যায় না। একগলা চলমান সময় অপেক্ষা করে স্মৃতিমেদুরতার আভিজাত্যে ফসিল হবে বলে। কানাগলি ঘুরে ফিরে কথাগুলো না বলা থেকে যাবে কবর খোঁড়া শেষ হলে। তাই ফুল চড়ানোর ইচ্ছে করে কখনও। জীর্ণ বেকুব নায়িকা শহর এটুকু গাল-টিপে আদরেই খুশি। হাসি আর সর্বনাশী পিছুটান লুকিয়ে আছে আমার শহরের চিলছাদে।

কিছু মিছু কলকাতা

SKU: 978-93-49288-24-9
₹250.00 Regular Price
₹225.00Sale Price
Quantity
    bottom of page