আবার ও দুই অসম বয়সী পুরুষ। আকুল ও নির্ঝর। আকুল ৩০। নির্ঝর ৫০ উত্তীর্ণ। অন্তর্জালের মায়ার খেলার প্রান্তরে হঠাৎ দেখা। চকিত পরিণতি। ত্বরিত ওদের প্রেমের কাব্যলেখ, যেন দৈবের নেশাগ্রস্ত। ভরা কলস আর ভালবাসা যেন খুব কাছের। তবু সতত দূরের। এ গল্পের পাতায় পাতায় সম্পর্কের ‘মেঘ ও রৌদ্র’ খেলা : খেলা মাত্র। কোনও যাত্রা নয়। এ গল্পের পটভূমিকায় আরও এক অনাদি প্রেম। অন্ত:সলিলা সে, যুগভারে। এক নির্ভরতার সম্পর্ক ঘর সংসার করে। অনুচ্চারে। মাধ্যাকর্ষণহীন এ ত্রিধা সম্পর্কের দ্বিধা পার ক’রে কে বা কারা কোথায় পৌঁছয়? ভালবাসাকে এমন ভাবে ভালবাসা যায়? এমন অটল ভাবে? এমন অপেক্ষায়?
চাপড় ঘণ্ট
SKU: RAHUL23KBF01
₹400.00 Regular Price
₹360.00Sale Price




