বাঙালির স্মৃতিতে এখনও সেই লাইন দুটি— ‘নাইলন শাড়ি, ফাউন্টেন পেন/ উত্তমকুমারের পকেটে সুচিত্রা সেন।’ পঞ্চাশ ও ষাটের দশকে বাঙালি পাড়ায় এই ছড়াটি নিত্য ঘুরত। বাংলা ফিল্মের সর্বকালের জনপ্রিয় জুটিকে নিয়ে এ ধরনের কাব্য যে মানুষের মুখে মুখে ফিরবে, সেতো বলাই বাহুল্য। উত্তমকুমার চলে গেছেন কয়েক দশক আগে, সুচিত্রাও চলে গেলেন এই সেদিন। জুটি বেঁধে তাঁরা বাঙালিকে উপহার দিয়েছেন একগুচ্ছ ছায়াছবি—যার প্রায় সবগুলোই ‘সুপারহিট’। পঞ্চাশ-ষাট ও সত্তর—এই তিন দশক রুপালি পর্দায় তো ছিলেনই, প্রযুক্তির কল্যাণে উত্তম-সুচিত্রা জুটি জনপ্রিয় এই প্রজন্মের কাছে। এখনও! তাই এখনও তাঁদের নিয়ে পত্রিকায় কভারস্টোরি হয়, সিনেমা হয়, ওয়েব সিরিজ হয়। রোমান্টিকতায় ভরপুর এ জুটি বাঙালিকে শিখিয়েছিলেন কীভাবে ভালোবাসতে হয়। আসলে, উত্তম-সুচিত্রা জুটি রুপালি পর্দার এমনই এক প্রেমিক-যুগল, যা চিরদিনের!
চিরদিনের সুচিত্রা-উত্তম জুটির ছায়া-ছবি-কথা
SKU: 978-93-49288-27-0
₹1,000.00 Regular Price
₹900.00Sale Price




