ঠাকুরবাড়ির তিন প্রজন্মের চারজন শিল্পীকে একটু অন্যভাবে স্পর্শ করা হয়েছে। প্রথমজন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর! রাঁচীতে তাঁর শেষ জীবনের বাসভূমি ‘টেগোর হিল’কে যেন এক শিল্পকলারূপে গড়ে তুলেছিলেন তিনি, যাকে ভবিষ্যত পৃথিবীর শিল্প-ইতিহাসে ‘ল্যান্ড আর্ট’ নামে অভিহিত করা হবে! রবীন্দ্রনাথের চিত্রকলার একটি অনালোচিত দিক এখানে আমরা আলোকিত করতে চেয়েছি, যা হল নগ্নতা! কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে অবনীন্দ্রনাথ ‘ভারতমাতা’ আঁকলেন, কেন আঁকলেন তার খুব গভীরে যাওয়া আজ প্রয়োজন আমাদের। প্রতিমা ঠাকুর ছিলেন একজন অসামান্য সংবেদনশীল চিত্রশিল্পী, শৈশব থেকে দুপাশে ভারতবর্ষের শ্রেষ্ঠতম শিল্পীদের চিত্র-নির্মাণ দেখা ও বিখ্যাত শিল্পীদের কাছে তাঁর শিল্পশিক্ষা কিংবা এদেশে ওদেশে তাঁর বিভিন্ন শিল্প-প্রদর্শনী ও প্রশংসালাভ— তারপরেও তাঁকে শিল্পীরূপে গুরুত্ব দিইনি আমরা!
ঠাকুরবাড়ির শিল্পযাত্রা
SKU: 978-93-49288-37-9
₹500.00 Regular Price
₹450.00Sale Price




