বাঁকুড়া শহরের উপকন্ঠে যুগীপাড়ার এক দরিদ্র পরিবারে প্রবাসী পত্রিকার সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায়ের লেখা একটি সংক্ষিপ্ত পোস্টকার্ড এসে পৌঁছল। চিঠির বক্তব্য হলো বাড়ির ছেলে রামকিঙ্কর যেন পত্রপাঠ শান্তিনিকেতনে চলে আসে। ঊনিশ বছরের ছেলেটি তক্ষুনি একা রওনা হয়ে গেল শান্তিনিকেতনের পথে। শান্তিনিকেতন কলাভবনের ছাত্রাবাসে এসে দাঁড়াল সেদিনের সেই সাদামাটা গ্রাম্য চেহারার ছেলেটি। সে রামকিঙ্কর। এরপরের গল্প সবার জানা। গোটা পৃথিবী তাকিয়ে থাকল এই শিল্পীর রেখা আর ভাস্কর্যের দিকে! তাঁৱ জীবনের নানা স্মৃতি আর কাহিনি জুড়ে জুড়ে এই গ্রন্থ। লেখকের দীর্ঘ দিনের গ্রন্থনায় নির্মাণ হল।
ভাস্কর রামকিঙ্কর
SKU: 978-93-49288-66-9
₹800.00 Regular Price
₹720.00Sale Price




