top of page

বিংশ শতাব্দীর ভারতীয় আধুনিক শিল্পকলার অন্যতম পুরোধা ব্যক্তিত্ব যোগেন চৌধুরীর শিল্প-সফরকে উদ্যাপন করতে আমাদের এই বিশেষ আয়োজন। ক্যানভাসে কালো কালির বলিষ্ঠ রেখা, অনবদ্য ফর্ম এবং আলো-ছায়ার জাদুকরি বিন্যাসে তিনি সমকালীন চিত্রশিল্পকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। মানবদেহের বিকৃতি ও মনস্তাত্ত্বিক জটিলতাকে তিনি যেভাবে রেখায় ফুটিয়ে তুলেছেন, তা এককথায় অতুলনীয়। শান্তিনিকেতনের ঐতিহ্য থেকে প্যারিসের অ্যাকাডেমিক শিক্ষা—তাঁর কাজের বহুমুখীনতা ভারতীয় শিল্পকলাকে বিশ্বমঞ্চে গৌরবান্বিত করেছে। চিত্রকলা থেকে শুরু করে তাঁর জীবনদর্শন, দীর্ঘ ছয় দশকেরও বেশি সময়ের সৃষ্টিশীলতার নান্দনিক আখ্যান এবং শিল্প-ভাবনার একাল-সেকাল নিয়েই সাজানো হয়েছে এই বিশেষ সংখ্যাটি। লিখছেন— গৌতম ঘোষ, দিলীপ মিত্র, সৌমিক নন্দী মজুমদার, সত্যম রায়চৌধুরী, শঙ্করলাল ভট্টাচার্য, শ্রীজাত, ব্রততী বন্দ্যোপাধ্যায়, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়, তন্ময় চক্রবর্তী, সঞ্জয় ঘোষ, সুধেন্দু মণ্ডল, সুতনু চট্টোপাধ্যায়, শেখ শাহজাহান, সলিল সরকার, চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, মিলন দত্ত, পার্থ গুপ্ত এবং আবীর মুখোপাধ্যায়। থাকছে যোগেন চৌধুরীর দুটি সাক্ষাৎকার : সুশোভন অধিকারী এবং শমীন্দ্র ভৌমিক

যোগেন চৌধুরী

SKU: ekhonnov26
₹150.00Price
Quantity
    bottom of page